লেটেস্ট নিউজ

‘ফ্যামিলি ম্যান’ পরিচালকদের সাথে হাত মেলাচ্ছেন সলমন? ২০২৬-এ ফিরছে ভাইজানের সেই দাপুটে অ্যাকশন! – এবেলা

এবেলা ডেস্কঃ

নতুন বছরের শুরুতেই টিনসেল টাউনে বড় ধামাকা! ‘ব্যাটেল অফ গালওয়ান’ নিয়ে শোরগোলের মাঝেই এবার ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক জুটি রাজ ও ডিকে-র সাথে সালমান খানের জোট বাঁধার খবর প্রকাশ্যে এল। জানা গেছে, সম্প্রতি ভাইজানের সাথে এক নতুন অ্যাকশন-কমেডি ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন এই পরিচালকদ্বয়। চিত্রনাট্য সালমানের পছন্দ হলেও, কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষ দিকে শুরু হতে পারে এই মেগা প্রজেক্টের শুটিং। রাজ ও ডিকে জুটির ঝুলিতে রয়েছে ‘ফরজি’ ও ‘সিটাডেল’-এর মতো সফল কাজ, তাই তাঁদের হাত ধরে সালমানের কেরিয়ারে নতুন মোড় আসবে বলে আশাবাদী অনুরাগীরা। আপাতত চিত্রনাট্যে শান দেওয়ার কাজ চলছে। ভাইজান ভক্তরা এখন বড়পর্দায় প্রিয় তারকার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *