লেটেস্ট নিউজ

ফ্যাশন শোয়ে ব্যস্ত কেন্দ্রীয় মন্ত্রী! জেলখাটা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সুকান্তকে তুলোধোনা অভিষেকের – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরবঙ্গ সফরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের তপনে মহারাষ্ট্রে জেলখাটা দুই পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করে তিনি অভিযোগ করেন, বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে বিজেপি সাংসদ ফ্যাশন শো নিয়ে ব্যস্ত। বাংলায় কথা বলায় ওই শ্রমিকদের ‘বাংলাদেশি’ অপবাদ দিয়ে জেলে পাঠানো হয়েছিল বলে দাবি করেন তিনি।

অভিষেক জানান, মুখ্যমন্ত্রী ও তাঁর ব্যক্তিগত তৎপরতায় সাত মাস পর ওই শ্রমিকরা মুক্তি পেলেও স্থানীয় বিজেপি নেতৃত্ব কোনো সহায়তা করেনি। ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর আক্রমণ ও বৈষম্য নিয়ে সরব হয়ে তিনি বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। সাধারণ মানুষের বকেয়া টাকা আটকে রেখে জনগণকে বঞ্চিত করা হচ্ছে বলেও তিনি কড়া সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *