বইপ্রেমীদের জন্য বড় ঘোষণা: তৈরি হচ্ছে ‘বই তীর্থ’ – এবেলা
এবেলা ডেস্কঃ
৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের আবেদন মেনে রাজ্যে স্থায়ী ‘বই তীর্থ’ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২৭ সালে বইমেলার সুবর্ণজয়ন্তী বর্ষের আগেই এটি সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে হাতে এর একটি খসড়া নকশাও তৈরি করে দেন। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে, যেখানে এবার ১০০০-এর বেশি স্টল ও ২১টি দেশ অংশ নিচ্ছে।

