লেটেস্ট নিউজ

বইমেলায় ‘জাগো বাংলা’ স্টলে উপচে পড়া ভিড়: নেপথ্যে মুখ্যমন্ত্রীর তিন বিশেষ ভাবনা – এবেলা

এবেলা ডেস্কঃ

৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় উদ্বোধনের দিন থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ‘জাগো বাংলা’ স্টল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে পাথেয় করে বৈচিত্রের মধ্যে ঐক্য, মনীষীদের প্রতি শ্রদ্ধা এবং কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ—এই তিন মূল স্তম্ভে সাজানো হয়েছে স্টলটি। তৃণমূল সুপ্রিমো নিজে উপস্থিত থেকে কর্মীদের উৎসাহ দেন।

সাংসদ দোলা সেনের তত্ত্বাবধানে তৈরি এই স্টলে চিত্রিত হয়েছে সম্প্রীতি ও বাংলার সংস্কৃতি রক্ষার লড়াই। ভোটার তালিকা নিয়ে চক্রান্তের প্রতিবাদও ফুটে উঠেছে কোলাজের মাধ্যমে। শিল্পীদের গান ও আবৃত্তির মাধ্যমে এই প্রতিবাদী ভাবধারা আগামী দিনগুলোতেও বজায় থাকবে। দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *