লেটেস্ট নিউজ

বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি নতুন বই, বড় ঘোষণা মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন। এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর ৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন, যার ফলে তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৬২। তিনি জানান, বইয়ের রয়্যালটিই তাঁর আয়ের একমাত্র উৎস এবং তিনি সরকারি বেতন বা সাংসদ ভাতা গ্রহণ করেন না।

আগামী বছর বইমেলার ৫০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে স্থায়ী ‘বইতীর্থ’ নির্মাণের জন্য গিল্ডকে ১০ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ডিজিটাল যুগেও বই পড়ার গুরুত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি। আগামী বছরের জন্য হেলিকপ্টারে বসেই ইতিমধ্যে ২৬টি কবিতা লিখেছেন বলেও এদিন উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *