লেটেস্ট নিউজ

বইমেলায় সুখবর, সরস্বতী পুজোয় মেট্রো বিভ্রাট! – এবেলা

এবেলা ডেস্কঃ

বইমেলা উপলক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার ব্লু লাইনে ১৬০টি অতিরিক্ত মেট্রো চলবে। দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে বিশেষ পরিষেবা শুরু হবে সকাল ৯টায়। তবে রাতের শেষ ট্রেনের সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

অন্যদিকে, ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় ব্লু এবং ইয়োলো লাইনে মেট্রোর সংখ্যা কমানো হচ্ছে। এদিন ব্লু লাইনে ২৩৬টি এবং ইয়োলো লাইনে ৯২টি ট্রেন চলবে। অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *