বইমেলার মঞ্চে SIR ইস্যুতে ফের অগ্নিশর্মা মমতা, একজোট হওয়ার ডাক – এবেলা
এবেলা ডেস্কঃ
৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানেও প্রতিবাদের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার ‘SIR’ (সার্ভিস আইডেন্টিফিকেশন রিপোর্ট) নিয়ে সরব হয়ে তিনি অভিযোগ করেন, এই ব্যবস্থার জেরে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটছে।
এদিন মঞ্চ থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং প্রখ্যাত কবি জয় গোস্বামীকে নোটিশ পাঠানোর তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি দেশের বিশিষ্টজনদের আসাম্মান করা হচ্ছে বলে তিনি দাবি করেন। সাধারণ মানুষের অধিকার রক্ষায় সবাইকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান বাংলার প্রশাসনিক প্রধান।

