বকেয়া পরিশোধ না করলে আইএসএল থেকে নির্বাসনের হুঁশিয়ারি এআইএফএফ-এর – এবেলা
এবেলা ডেস্কঃ
চলতি মরশুমে আইএসএল ক্লাবগুলিকে কোনো অতিরিক্ত অর্থ সাহায্য করবে না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। উল্টে, বকেয়া অর্থ কিস্তিতে পরিশোধের কঠোর নির্দেশ দিয়েছে ফেডারেশন। বৃহস্পতিবার এক চিঠিতে এআইএফএফ স্পষ্ট করেছে, আর্থিক শৃঙ্খলায় কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না।
ক্লাবগুলিকে চারটি কিস্তিতে বকেয়া জমা দিতে হবে। প্রথম কিস্তি ৫ মার্চ (৩০ লক্ষ টাকা), দ্বিতীয় কিস্তি ৪ এপ্রিলের মধ্যে (৩০ লক্ষ টাকা) এবং তৃতীয় কিস্তি ১ মে (২০ লক্ষ টাকা) পরিশোধ করতে হবে। চূড়ান্ত বকেয়ার বাকি অংশও দ্রুত মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সময়মতো অর্থ প্রদানে ব্যর্থ হলে প্রতিদিন ১ লক্ষ টাকা জরিমানা হবে। সাত দিনে বকেয়া না মেটালে পাঠানো হবে ‘লেটার অফ ডিসকোয়ালিফিকেশন’। এরপরও ব্যর্থ হলে পরবর্তী মরশুমে অংশগ্রহণের অধিকার হারাতে পারে ক্লাবগুলি। এআইএফএফের এই সিদ্ধান্ত চূড়ান্ত ও বাধ্যতামূলক।

