লেটেস্ট নিউজ

বকেয়া মেটাতে ব্যর্থ স্পাইসজেট, আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশের – এবেলা

এবেলা ডেস্কঃ

বকেয়া সংক্রান্ত জটিলতার জেরে স্পাইসজেটের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। নেভিগেশন চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ না করায় এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশ। এর ফলে কলকাতা থেকে গুয়াহাটিসহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রুটে স্পাইসজেটের বিমানগুলোকে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে উড়ানের সময়সীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছেন, নেভিগেশন খরচ ও অপারেশনাল বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করছে বিমান সংস্থাটি। আপাতত বাংলাদেশি আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় বিকল্প পথেই বিমান পরিষেবা সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দ্রুত বকেয়া মিটিয়ে পরিষেবা স্বাভাবিক করাই এখন মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *