বক্সায় মিলল বাঘের পায়ের ছাপ! শুরু হল বন্যপ্রাণী গণনা – এবেলা
এবেলা ডেস্কঃ
চার বছর পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে শুরু হয়েছে তৃণভোজী ও মাংসাশী প্রাণীর বিশেষ সমীক্ষা। প্রায় ২০০ জন বনকর্মী আধুনিক ‘এম-স্ট্রাইপস ইকোলজি’ অ্যাপ ব্যবহার করে জঙ্গলের ৮০টি এলাকায় এই গণনা চালাচ্ছেন।
সমীক্ষার প্রথম দিনেই বাঘের তাজা পায়ের ছাপ মেলায় বনকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে ২৫০টিরও বেশি ট্র্যাপ ক্যামেরার ছবি বিশ্লেষণ করে জঙ্গলে বাঘের প্রকৃত সংখ্যা নির্ধারণের কাজ চলছে।

