লেটেস্ট নিউজ

বক্স অফিসে ‘বর্ডার ২’-এর গর্জন: ৩২ কোটির রেকর্ড আয় – এবেলা

এবেলা ডেস্কঃ

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলল সানি দেওল ও দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘বর্ডার ২’। উদ্বোধনী দিনেই প্রায় ৩২ কোটি টাকা আয় করে ছবিটি বছরের অন্যতম সফল সূচনার নজির গড়েছে। অনুরাগ সিং পরিচালিত এই অ্যাকশন ড্রামাটি দর্শকদের আবেগ ও দেশপ্রেমের মেলবন্ধনে মুগ্ধ করেছে।

সিনেমাটি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। তিনি জানান, আর্থিক অনটনের কারণে ছোটবেলায় মূল ‘বর্ডার’ ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সামর্থ্য ছিল না তাঁর। অথচ আজ সেই সিক্যুয়ালে ফ্লাইং অফিসার নির্মল জিৎ সিং শেখনের চরিত্রে অভিনয় করাকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *