বঙ্কিম বনাম রবীন্দ্রনাথ? কেন্দ্রের নতুন নির্দেশিকায় বিজেপির ‘রাজনৈতিক চক্রান্ত’ ফাঁস করল তৃণমূল!
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জাতীয় সঙ্গীতের আগে ‘বন্দেমাতরম’ গাওয়ার যে বাধ্যবাধকতা তৈরি করেছে, তাকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভাজনের রাজনীতি বলে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, মোদি সরকার পরিকল্পিতভাবে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই বা একপাক্ষিক ন্যারেটিভ তৈরি করতে চাইছে। কুণাল ঘোষের মতে, যারা বাঙালি মনীষীদের নাম বিকৃত করে আসাম্মান করেছেন, তাদের এই হঠাৎ সম্মান প্রদর্শনের নেপথ্যে কোনো প্রকৃত শ্রদ্ধা নেই।
তৃণমূল স্পষ্ট জানিয়েছে, ‘বন্দেমাতরম’ বিপ্লবের মন্ত্র হলেও তার সঠিক মূল্যায়ন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর করে গিয়েছেন, যা নেতাজি ও গান্ধীজিও মেনে নিয়েছিলেন। অমিত শাহর মন্ত্রক সেই মূল্যায়নের ঊর্ধ্বে নয়। বাংলার সংস্কৃতিতে রাজনীতির বিষ ঢোকানোর এই চেষ্টায় পা না দিয়ে তৃণমূল বিজেপিকে মনে করিয়ে দিয়েছে যে, জাতীয় সংহতির প্রশ্নে রবীন্দ্রনাথের বার্তাই চূড়ান্ত এবং সর্বজনগ্রাহ্য।
