লেটেস্ট নিউজ

বঙ্গসম্মান ২০২৬: বঙ্গভূষণ পাচ্ছেন পরমব্রত, তালিকায় ইমন-নচিকেতাও

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেই চলতি বছরের বঙ্গসম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত হচ্ছেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। টলিউড ছাড়িয়ে বলিউড তথা হিন্দি সিনেমা জগতেও নিজের দক্ষতার ছাপ রাখায় তাঁকে এই অনন্য সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য এবার ‘বঙ্গবিভূষণ’ পাচ্ছেন বিশিষ্ট শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয় এবং ইমন চক্রবর্তী। তালিকায় আরও নাম রয়েছে চিত্রশিল্পী গণেশ হালুই ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের। এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত শিল্পী ইমন চক্রবর্তী রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলা ভাষা ও গানের জয়গান গেয়েছেন।

অন্যদিকে, পরমব্রতের পাশাপাশি ‘বঙ্গভূষণ’ তালিকায় স্থান পেয়েছেন সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায় ও রূপঙ্কর বাগচী। এছাড়াও লোকসঙ্গীত ও ভক্তিগীতির প্রসারে বিশেষ ভূমিকার জন্য কার্তিক দাস বাউল এবং অদিতি মুন্সীকেও এই সম্মাননা প্রদান করা হচ্ছে। সরকারের এই তালিকা ঘোষণার পর সংস্কৃতি মহলে খুশির হাওয়া লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *