বঙ্গে ঢুকছে বিপুল কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় কত কো ম্পা নি মোতায়েন রইল তালিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলার বিধানসভা নির্বাচনের রণভেদ্য বেজে গিয়েছে অনেক আগেই। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে পা রাখছে কেন্দ্রীয় আধাসেনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১ মার্চ থেকেই দফায় দফায় রাজ্যে মোতায়েন করা হবে বিশাল বাহিনী। প্রথম দফায় ২৪০ কো ম্পা নি এবং ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কো ম্পা নি অর্থাৎ মোট ৪৮০ কো ম্পা নি বাহিনী দিয়ে মুড়ে ফেলা হবে বাংলাকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপি-কে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে যে, শুক্রবারই এই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নামছে কমিশন। প্রথম দফায় যে ২৪০ কো ম্পা নি আসছে তার মধ্যে ১১০ কো ম্পা নি সিআরপিএফ, ৫৫ কো ম্পা নি বিএসএফ, ২১ কো ম্পা নি সিআইএসএফ, ২৭ কো ম্পা নি আইটিবিপি এবং ২৭ কো ম্পা নি এসএসবি থাকবে।
বাহিনী মোতায়েনের জেলাভিত্তিক খতিয়ানে নজর দিলে দেখা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরে ১৪ কো ম্পা নি, কলকাতায় ১২ এবং মালদায় ১২ কো ম্পা নি বাহিনী পাঠানো হচ্ছে। দক্ষিণ দিনাজপুরে থাকছে ১০ কো ম্পা নি, কোচবিহারে ৯ এবং ব্যারাকপুরে ৯ কো ম্পা নি বাহিনী। এছাড়া মুর্শিদাবাদ, জঙ্গিপুর, হাওড়া কমিশনারেট, পূর্ব বর্ধমান এবং চন্দননগরে ৮ কো ম্পা নি করে বাহিনী মোতায়েন থাকবে। পশ্চিম মেদিনীপুর, বীরভূম, জলপাইগুড়ি, আসানসোল দুর্গাপুর কমিশনারেট, বাঁকুড়া এবং বসিরহাটের জন্য বরাদ্দ হয়েছে ৭ কো ম্পা নি করে বাহিনী। অন্যদিকে ডায়মন্ড হারবার, শিলিগুড়ি, রায়গঞ্জ, কৃষ্ণনগর, বারাসাত এবং রানাঘাটে থাকছে ৬ কো ম্পা নি আধাসেনা। পাহাড়েও বিশেষ নজর দেওয়া হয়েছে, যেখানে দার্জিলিংয়ে ৬ এবং কালিম্পং ও শিলিগুড়িতে ৩ কো ম্পা নি করে বাহিনী থাকবে।
কমিশন জানিয়েছে, বাহিনীর মূল লক্ষ্য হবে এলাকা নিয়ন্ত্রণ করা এবং ভোটারদের মনে আত্মবিশ্বাস জাগানো। স্পর্শকাতর বুথগুলিতে টহল দেওয়া থেকে শুরু করে ইভিএম পাহারা দেওয়া এবং স্ট্রং রুমের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব থাকবে এই জওয়ানদের কাঁধে। প্রতিটি কো ম্পা নিতে থাকবে ৯টি সেকশন, যার মধ্যে একটি সেকশন কুইক রিঅ্যাকশন টিম বা কিউআরটি হিসেবে আপৎকালীন পরিস্থিতি সামাল দেবে।
রাজ্য সরকারকে ইতিমধ্যেই জওয়ানদের থাকা, খাওয়া এবং যাতায়াতের সুবন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশকে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করতে যেখানে বাহিনীর থাকার ব্যবস্থা করা হবে। গোটা প্রক্রিয়ার সমন্বয় সাধনের জন্য সিআরপিএফ-এর ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। ১ মার্চ থেকেই রাজ্যজুড়ে শুরু হবে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।
