বঙ্গে শীতের দাপুটে ইনিংসে ইতি! সোমবার থেকেই কি উধাও হবে কনকনে ঠান্ডা? – এবেলা
এবেলা ডেস্কঃ
চলতি মরসুমে ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সের পর এবার বিদায়ের পথে শীত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই গা-ছাড়া দেবে হাড়কাঁপানো ঠান্ডা। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার জোর কমায় দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
শনিবার ও রবিবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকলেও কুয়াশার দাপট থাকবে প্রবল। তবে সরস্বতী পুজো পর্যন্ত ঠান্ডার রেশ থাকলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পুরোপুরি বিদায় নিতে পারে শীত। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমতলেও এখন পারদ ঊর্ধ্বমুখী হওয়ার অপেক্ষা।

