বঙ্গ বিজেপির নয়া কমিটিতে বড় রদবদল: দিলীপ আউট, বিশেষ পদে নবাগত তাপস রায়! – এবেলা
এবেলা ডেস্কঃ
বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটিতে বড়সড় চমক। ৩৫ জনের এই তালিকায় ঠাঁই পাননি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের নামও নেই এই তালিকায়। তবে চমক দিয়ে উত্তর কলকাতার বর্ষীয়ান নেতা তাপস রায়কে রাজ্য সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। শমীক ভট্টাচার্যের নেতৃত্বাধীন এই কমিটিতে আদি-নব্য ভারসাম্যের চেষ্টা স্পষ্ট।
কমিটিতে পুরনোদের মধ্যে তনুজা চক্রবর্তীকেও রাজ্য সহ-সভাপতির পদে ফিরিয়ে আনা হয়েছে। ঘোষিত তালিকায় মোট সাতজন মহিলা সদস্য ঠাঁই পেয়েছেন, যা কমিটির ২০ শতাংশ। অমিত শাহের সফরের পর দিলীপ ঘোষ সক্রিয় হলেও কমিটির তালিকায় তাঁর নাম না থাকা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। ভোটের মুখে এই রদবদল দলের অন্দরে নতুন সমীকরণ তৈরি করছে।

