বঙ্গ রাজনীতিতে ফিরছে রবিন হুড কি বহরমপুর থেকে প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলার হারানো জমি ফিরে পেতে বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরীর ওপরই ভরসা রাখছে কংগ্রেস হাইকম্যান্ড। আসন্ন বিধানসভা নির্বাচনে তাকে বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী করার জোর গুঞ্জন শুরু হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হারের পর রাজ্য রাজনীতিতে অধীরের এই প্রত্যাবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
দলীয় সূত্রে খবর, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি শীঘ্রই রাজ্যের ১০০ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করতে পারে। এই তালিকায় ইশা খান ও মৌসুম নূরের নামও থাকার সম্ভাবনা রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বর্তমানে দিল্লিতে রয়েছেন এবং বুধবারই চূড়ান্ত তালিকা ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে।

