লেটেস্ট নিউজ

বঙ্গ রাজনীতিতে বড় চমক! বিশেষ বার্তা নিয়ে বঙ্গে আসছেন হেভিওয়েট বিজেপি নেতা নিতিন নবীন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য রাজনীতির উত্তপ্ত আবহে দুই দিনের সফরে পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আসানসোল ও দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বুথ থেকে ব্লক স্তরের কর্মীদের চাঙ্গা করবেন। মূলত আসন্ন নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করাই তাঁর এই সফরের প্রধান লক্ষ্য।

সফরের প্রথম দিনেই জেলা ও ব্লক স্তরের নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করবেন নিতিন নবীন। সংগঠনের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠা এবং কর্মীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। বুধবার বর্ধমানেও নেতাকর্মীদের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *