লেটেস্ট নিউজ

বছরে মাত্র দুটি ইঞ্জেকশনেই জব্দ হবে উচ্চ রক্তচাপ – এবেলা

এবেলা ডেস্কঃ

রোজ নিয়ম করে রক্তচাপের ওষুধ খাওয়ার ঝক্কি থেকে মুক্তি দিতে পারে নতুন এক চিকিৎসা পদ্ধতি। গবেষকদের দাবি, বছরে মাত্র দুটি ইঞ্জেকশনের ডোজ গ্রহণ করলে সারা বছর নিয়ন্ত্রণে থাকবে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। বর্তমানে এই পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এবং প্রাথমিক ফল বেশ আশাব্যঞ্জক।

‘দ্য ল্যানসেট’ সাময়িকীতে প্রকাশিত তথ্য অনুযায়ী, জিলবেসিরান নামক একটি বিশেষ অ্যান্টিবডি শরীরে প্রয়োগ করলে তা রক্তচাপ নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য বজায় রাখে। এই ইঞ্জেকশনটি তিন থেকে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে। চিকিৎসকদের মতে, সফল ট্রায়াল শেষে এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে বৈপ্লবিক ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *