লেটেস্ট নিউজ

বছরে ১৩ বার রিচার্জের দিন শেষ? ৩০ দিনের ভ্যালিডিটি নিয়ে কড়া হচ্ছে কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

মোবাইল গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের অবসান ঘটাতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সাধারণত টেলিকম সংস্থাগুলো ‘মাসিক প্ল্যান’ বললেও তার মেয়াদ থাকে মাত্র ২৮ দিন। এর ফলে গ্রাহকদের বছরে ১২ বারের বদলে ১৩ বার রিচার্জ করতে হয়।

প্রতি মাসে ২ থেকে ৩ দিন করে বাঁচিয়ে টেলিকম সংস্থাগুলো গ্রাহকদের পকেট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে সম্প্রতি রাজ্যসভায় সরব হন সাংসদ রাঘব চাড্ডা। এই ‘অন্যায্য’ প্রথা রুখতে এবার থেকে প্রতিটি প্ল্যানে পূর্ণাঙ্গ ৩০ দিনের ভ্যালিডিটি বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার। এতে বছরের অতিরিক্ত রিচার্জের বোঝা থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *