লেটেস্ট নিউজ

বড়দিনের আগেই মমতার উপহার! মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে নতুন গান ঘিরে শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ

রাত পোহালেই বড়দিন, আর তার আগে রাজ্যবাসীকে সম্প্রীতির বার্তা দিতে নিজের লেখা ও সুরে নতুন গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘শান্তির দীপ এসো ঘরে ঘরে’ শীর্ষক গানটি গেয়েছেন প্রখ্যাত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রীর এই শৈল্পিক প্রয়াস ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এই বিশেষ দিনে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী সম্প্রীতির ডাক দিয়েছেন। বড়দিন উপলক্ষে রাতে ক্যানিং স্ট্রিটের পর্তুগিজ চার্চে তাঁর যাওয়ার কথা থাকলেও, এবার সেন্ট পলস ক্যাথিড্রালে থাকছেন না তিনি। উৎসবের আবহে মমতার এই নতুন গানটি বর্তমানে নেটপাড়ায় রীতিমতো ভাইরাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *