লেটেস্ট নিউজ

বড়দিনে কি কাঁপবে বাংলা? আবহাওয়ার মেজাজ নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট কমায় গত কয়েকদিন শীতের আমেজ কিছুটা ফিকে হয়েছিল। তবে শনিবার শহরের তাপমাত্রা এক ডিগ্রি কমে ১৬ সেলসিয়াসে দাঁড়িয়েছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই মাঝপথে থমকে গিয়েছিল কনকনে ঠান্ডা। বর্তমানে তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী হওয়ায় শীতপ্রেমীদের মনে নতুন করে আশার আলো জেগেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই হাড়কাঁপানো হাড়কাঁপানো ঠান্ডা না পড়লেও বড়দিনের আগে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। ২৫ ডিসেম্বর জাঁকিয়ে শীতের দেখা না মিললেও মনোরম শিরশিরে ঠান্ডা বজায় থাকবে। বড়দিন এবং বর্ষবরণের উৎসবে শীতের আমেজ পুরোদমে উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *