বড়দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার সম্প্রীতির নতুন গান
রাত পোহালেই বড়দিন, আর তার প্রাক্কালে রাজ্যবাসীকে গানে গানে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের কথা ও সুরে তৈরি ‘শান্তির দীপ এসো ঘরে ঘরে’ শীর্ষক একটি নতুন গান প্রকাশ করেছেন তিনি। এই বিশেষ সৃষ্টিতে উৎসবের আবহে তিনি বিশ্বজুড়ে শান্তি ও মানবিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন।
মুখ্যমন্ত্রীর এই নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে আপলোড করার মুহূর্ত থেকেই ভিডিওটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভাইরাল হয়েছে। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর এই নান্দনিক উদ্যোগ ও প্রার্থনা এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

