লেটেস্ট নিউজ

বড়পর্দায় ফিরছেন শাহরুখ: ঘোষণা হলো ‘কিং’-এর মুক্তির তারিখ – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। শনিবার ইনস্টাগ্রামে একটি রোমহর্ষক অ্যাকশন ভিডিও শেয়ার করে অভিনেতা নিজেই এই বড় ঘোষণা দিয়েছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন সুহানা খান এবং অভিষেক বচ্চন।

প্রকাশিত ভিডিওতে রক্তমাখা অবস্থায় কিং খানের বিধ্বংসী রূপ ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। ‘এই বড়দিনে ভয় মুকুট পরবে’—এমন বার্তার মাধ্যমে এক শক্তিশালী অ্যাকশন থ্রিলারের ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় প্রিয় তারকার প্রত্যাবর্তন উদযাপনে মেতেছেন বিশ্বজুড়ে তাঁর অগণিত অনুরাগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *