বড় আপডেট: বঙ্গে শীতের বিদায়ঘণ্টা, বাড়বে তাপমাত্রা! – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে শীতের আমেজ কাটিয়ে এবার তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে গরমের প্রভাব আরও বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। কনকনে ঠান্ডার বদলে বঙ্গে এখন অনুভূত হচ্ছে বসন্তের ছোঁয়া, যা শীত বিদায়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
তাপমাত্রা বাড়লেও উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী সাত দিন কুয়াশার দাপট বজায় থাকবে। কলকাতা, দার্জিলিং ও বর্ধমানসহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

