বড় পর্দায় ‘ভাবিজি ঘর পর হ্যায়’, ট্রেলারেই হাসির তুফান! – এবেলা
এবেলা ডেস্কঃ
টানা ১১ বছর দর্শকদের মাতিয়ে এবার সিনেমা হলে আসছে ছোটপর্দার জনপ্রিয় কমেডি শো ‘ভাবিজি ঘর পর হ্যায়’। ২০২৬ সালের ৬ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলা এই ছবির নাম ‘ভাবিজি ঘর পর হ্যায় – ফান অন দ্য রান’। আসিফ শেখ ও রোহিতাশ্ব গৌড়কে পুরনো মেজাজেই দেখা যাবে বড় পর্দায়।
প্রকাশিত ট্রেলারে বিভূতি ও তিওয়ারিজিকে সেই চেনা খুনসুটিতে মেতে থাকতে দেখা গেছে। বিশেষ চমক হিসেবে ছবিতে থাকছেন রবি কিষাণ ও মুকেশ তিওয়ারি। টেলিভিশনের সেই আইকনিক স্বাদ বজায় রেখে বড়পর্দার উপযোগী আরও জমজমাট বিনোদনের প্রতিশ্রুতি দিয়েছেন নির্মাতারা।

