লেটেস্ট নিউজ

বদল আবহাওয়ায়: সোম থেকেই ভিজবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি – এবেলা

এবেলা ডেস্কঃ

বসন্তের শুরুতেই রাজ্যে আবহাওয়ার বড়সড় রদবদল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে সোমবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকেই আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের কারণেই এই অকাল বৃষ্টিপাত বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তবে বৃষ্টি হলেও শীত ফেরার কোনো সম্ভাবনা নেই। বরং মেঘলা আকাশ ও জলীয় বাষ্পের কারণে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশিই থাকবে। ইতিমধ্য়েই পারদ ৩০ ডিগ্রি ছাড়িয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির রেশ কাটলেই মার্চ মাস থেকে রাজ্যজুড়ে গরমের দাপট আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *