বন্দি মাদুরো: ট্রাম্পের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারবে রাষ্ট্রসঙ্ঘ, না কি ঢাল হবে ‘ভেটো’? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার ঘটনায় উত্তাল বিশ্ব রাজনীতি। সার্বভৌম রাষ্ট্রে বলপ্রয়োগের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। এই আবহে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ নিন্দা প্রস্তাব বা তদন্ত কমিটি গঠনের পথে হাঁটতে পারে। তবে আমেরিকার হাতে থাকা বিশেষ ‘ভেটো’ ক্ষমতার কারণে ওয়াশিংটনের বিরুদ্ধে কোনো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কার্যত আসাম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ইতিহাস বলছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আমেরিকা বরাবরই নিজেদের স্বার্থে ভেটো প্রয়োগ করে আসছে। ফলে চিন ও রাশিয়া মাদুরোর পক্ষে দাঁড়ালেও যুক্তরাষ্ট্রের সামরিক বা অর্থনৈতিক শাস্তির পথ রুদ্ধ। শেষ পর্যন্ত এই সংঘাত আন্তর্জাতিক আইনের চেয়ে ক্ষমতার লড়াইয়েই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি। যেখানে রাষ্ট্রসঙ্ঘের আদর্শগত অবস্থান থাকলেও, বাস্তব ক্ষমতা শেষ পর্যন্ত আমেরিকার ‘সুপারপাওয়ার’ কূটনীতির কাছেই বন্দি থাকছে।

