লেটেস্ট নিউজ

বন্দি রেখে নৃশংস অত্যাচার! জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ‘নন্সেন’ শমীকের কীর্তিতে তোলপাড় কলকাতা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমীক অধিকারী ওরফে ‘নন্সেন’-কে গুরুতর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বেহালার বাড়িতে এক তরুণীকে ২০ ঘণ্টা আটকে রেখে শারীরিক নিগ্রহ, শ্লীলতাহানি এবং ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনার আকস্মিকতায় শমীকের অনুগামী মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

তদন্তের মাঝেই শমীকের দোষ স্বীকারের গুঞ্জন ছড়ালে তা নাকচ করে দিয়েছে বেহালা থানা। সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের স্বীকারোক্তি সংক্রান্ত খবরটি সম্পূর্ণ ভুয়ো। বর্তমানে পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *