বন্দে ভারত স্লিপারে কি ফিরছে আমিষ? রেলমন্ত্রীর হস্তক্ষেপে বড় আপডেট – এবেলা
এবেলা ডেস্কঃ
বন্দে ভারত স্লিপার ট্রেনে আমিষ খাবার না থাকা নিয়ে সম্প্রতি দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের মতো আমিষভোজী প্রধান অঞ্চলে নিরামিষ মেনু নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। বিষয়টি দ্রুত রাজনৈতিক ও সামাজিক স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
বিতর্ক নিরসনে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সরাসরি রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। রেলমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন যে, শুধু নিরামিষ রাখা কোনো স্থায়ী সিদ্ধান্ত ছিল না। শীঘ্রই খাবারের তালিকায় আমিষ পদ যুক্ত করা হবে। এখন মেনুতে আমিষ ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন যাত্রীরা।

