বন্দে ভারত স্লিপারে নিরামিষ মেনু বিতর্ক: মুখ খুললেন সুকান্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধুমাত্র নিরামিষ খাবার থাকা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। হাওড়া-গুয়াহাটি রুটে চলা এই ট্রেনের যাত্রীরা টিকিট বুকিংয়ের সময় আমিষ খাবারের কোনো বিকল্প পাচ্ছেন না। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সুকান্ত মজুমদার জানান, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাকে ফোন করে আশ্বস্ত করেছেন যে দ্রুত মেনুতে আমিষ খাবার যুক্ত করা হবে। ট্রেনটি সদ্য চালু হওয়ায় প্রাথমিক পর্যায়ে সব পরিষেবা দেওয়া সম্ভব হয়নি। তবে শিগগিরই যাত্রীদের চাহিদানুযায়ী খাবারের তালিকায় পরিবর্তন এনে আমিষ ও নিরামিষ উভয় বিকল্প রাখা হবে।

