বন্দে ভারত স্লিপার ও হাজার কোটির উপহার! আজ মালদহে মোদী – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের রাজ্য সফরে আজ মালদহে আসছেন। সেখানে ৩,২৫০ কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের শিলান্যাসসহ হাওড়া-গুয়াহাটি রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি। রেলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ নতুন প্রকল্পের পাশাপাশি আজ চারটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও শুভ সূচনা হওয়ার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও রাজনৈতিক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সরব হয়ে তিনি রাজ্যবাসীকে উন্নয়নের বার্তা দেবেন। পাল্টা হিসেবে একই দিনে সিঙ্গুরে সভা ডেকেছে তৃণমূলও, যা নিয়ে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। মোদীর এই সফরকে কেন্দ্র করে সরগরম গোটা রাজ্য।

