বন্দে মাতরম বাজলে কি সবার উঠে দাঁড়ানো বাধ্যতামূলক? জেনে নিন নতুন নিয়ম – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : আপনার এলাকায় বা কোনো অনুষ্ঠানে যদি হঠাৎ ‘বন্দে মাতরম’ গানটি বেজে ওঠে, তবে কি আপনাকে উঠে দাঁড়াতেই হবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা নিয়ে এখন সাধারণ মানুষের মনে দানা বাঁধছে নানা প্রশ্ন। নতুন এই নিয়ম অনুযায়ী, দেশের প্রতিটি স্কুল এবং সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়ার ঠিক পরেই ‘বন্দে মাতরম’ বাজানো এখন থেকে আবশ্যিক করা হয়েছে।
এই গান চলাকালীন উপস্থিত সকলকে উঠে দাঁড়িয়ে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। তবে সাধারণ দর্শকদের জন্য স্বস্তির খবর এই যে, সিনেমা হলে এই গান বাজলে উঠে দাঁড়ানোর কোনো আইনি বাধ্যবাধকতা রাখা হয়নি। দৈনন্দিন জনজীবনে এই নিয়মের প্রভাব কতটা পড়বে এবং জাতীয় সংগীতের মতো এটি সবার জন্য কতটা জরুরি, তা নিয়েই এখন চলছে জোর আলোচনা।

