বন্ধুত্বের দোহাই দিয়ে শেষমেশ প্রতারণা? বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে একা ফেলে পাকিস্তান কি তবে নিজেদের আখের গুছিয়ে নিল? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : পাকিস্তান কি সত্যিই বাংলাদেশের পাশে ছিল, নাকি পুরোটাই ছিল এক পরিকল্পিত চাল? বন্ধুত্বের উসকানিতে পা দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে এখন চরম বিপাকে সাধারণ ক্রিকেটপ্রেমীরা। যে পাকিস্তানের কথায় ভরসা করে বাংলাদেশ দল মাঠের বাইরে থাকল, সেই বাবর আজমরাই এখন ভারতের বিরুদ্ধে খেলতে নামছে। মাঝখান থেকে বঞ্চিত হলেন এদেশের সাধারণ মানুষ, যারা প্রিয় দলের খেলা দেখার অপেক্ষায় ছিলেন। শেষ মুহূর্তে পাকিস্তানের এই ‘পাল্টি’ খাওয়া কি তবে বেইমানি নয়?
আইসিসি স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশের ওপর কোনো জরিমানা হচ্ছে না কারণ তাদের সরে দাঁড়ানো ছিল পরিস্থিতির শিকার। কিন্তু আসল প্রশ্ন হলো, এই বয়কটে কার লাভ হলো? পাকিস্তান নিজেদের আর্থিক ক্ষতি এড়াতে আইসিসি-র সাথে আপস করলেও বাংলাদেশের কপালে জুটেছে কেবল শূন্যতা। সাধারণ মানুষের মনে এখন একটাই ক্ষোভ—প্রতিবাদের নামে কেন আমাদের আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করা হলো? বড় টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব হারানো কি কেবল এক ভুল রাজনৈতিক সিদ্ধান্তের মাশুল?

