বন্ধুর প্রাণ বাঁচিয়েও ‘ঘরভাঙানি’ তকমা! চরম অপমানে বিস্ফোরক সায়ক – এবেলা
এবেলা ডেস্কঃ
বিপদে বন্ধুর পাশে দাঁড়িয়ে এখন নেটপাড়ার রোষানলে অভিনেতা সায়ক চক্রবর্তী। ঘটনার রাতে দেবলীনা নন্দী মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার পর সায়কই প্রথম তৎপর হয়ে তাঁর প্রাণ বাঁচান। অথচ এই মানবিকতার বদলে নেটিজেনদের একাংশ দেবলীনা-প্রবাহর দাম্পত্য কলহের জন্য সায়ককেই দায়ী করছেন। এমনকী তাঁকে ‘ঘরভাঙানি’ অপবাদ দিতেও ছাড়ছেন না কুরুচিকর মন্তব্যকারীরা।
লাগাতার কুৎসার মুখে পড়ে ফেসবুক লাইভে কড়া জবাব দিয়েছেন অভিনেতা। সায়ক স্পষ্ট জানান, দেবলীনার সঙ্গে তাঁর সম্পর্ক নিছকই বন্ধুত্বের এবং তিনি কোনো অশালীন আচরণে বিশ্বাসী নন। পুরো বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলা সমালোচকদের একহাত নিয়ে তিনি বলেন, দেবলীনা স্বপ্রতিষ্ঠিত শিল্পী, তাঁর প্রচারের জন্য কোনো নাটকের প্রয়োজন নেই। অযথা গুজব ছড়ানো বন্ধ করার জন্য তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

