লেটেস্ট নিউজ

বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! হাইকোর্টে জনস্বার্থ মামলা – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা ও গজিনা গ্রাম পঞ্চায়েতের সাত হাজারেরও বেশি মহিলা গত ছয় মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্যা সুনীতা মণ্ডল সাউ এই বঞ্চনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

অভিযোগ উঠেছে, উক্ত পঞ্চায়েত দুটি বিজেপির দখলে থাকায় রাজনৈতিক প্রতিহিংসাবশত এই সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ রাখা হয়েছে। বিডিও অফিসে ডেপুটেশন দিয়েও সুরাহা না হওয়ায় মহিলারা এখন আদালতের দ্বারস্থ। ভোটের মুখে রাজ্য সরকারের জনপ্রিয় এই প্রকল্প ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *