বয়কটের হুমকি উড়িয়ে বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-২০ বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। তবে নাটকীয় মোড় নিয়ে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল পাক ক্রিকেট বোর্ড।
বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেও, দল নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে টুর্নামেন্টে পাকিস্তানের খেলা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

