বয়স তো স্রেফ সংখ্যা! বিয়ের আসরে ‘চাচাজির’ তুখড় ড্যান্স ভাইরাল, চোখ কপালে নেটিজেনদের – এবেলা
এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিদিন কত কিছুই না ভাইরাল হয়, কিন্তু কিছু ভিডিও সরাসরি মানুষের মনে জায়গা করে নেয়। সম্প্রতি ইন্টারনেটে এমনই এক ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে, যেখানে এক প্রৌঢ় ব্যক্তির নাচের ছন্দ দেখে তাজ্জব বনে গেছেন সকলে। তিনি প্রমাণ করে দিয়েছেন যে, প্রতিভা থাকলে বয়স কোনো বাধা হতে পারে না।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পারিবারিক অনুষ্ঠানে হইহুল্লোড় চলছে। একদল শিশুর সঙ্গে তাল মিলিয়ে নাচতে শুরু করেন ওই ব্যক্তি। তবে তাঁর নাচের ভঙ্গি আর অদম্য এনার্জি দেখে বোঝাই যাচ্ছে না যে তিনি প্রৌঢ়। কোনো জড়তা ছাড়াই ভিড়ের মাঝে তাঁর এমন সাবলীল নাচ দেখে উপস্থিত সকলের নজর আটকে যায় তাঁর ওপর। তাঁর আত্মবিশ্বাস দেখে নেটিজেনদের মনে হয়েছে, নাচ কেবল তাঁর শখ নয়, বরং দীর্ঘদিনের পুরনো কোনো অভ্যাস।
पड़ोस की भाभी को इंप्रेस करने के चक्कर मै 🤪
चाचा ने किया जबर्दस्त डांस, वीडियो वायरल 💀 pic.twitter.com/fiFoOhoe6E
— Honey sain (@yougeshsain) January 31, 2026
সোশ্যাল মিডিয়ায় হাসির রোল
এক্স (টুইটার) হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে মজার ছলে ক্যাপশনে লেখা হয়েছে, “প্রতিবেশীকে ইমপ্রেস করতেই চাচাজির এই বিধ্বংসী নাচ।” মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যে হাজার হাজার মানুষ দেখে ফেলেছেন। নেটিজেনরা মজার সব মন্তব্য করছেন। কেউ লিখেছেন, “চাচাজি তো পুরনো খেলোয়াড়!”, আবার কেউ বলছেন, “এই বয়সেও এমন জোশ সত্যিই বিরল।”
উচ্ছ্বসিত নেটিজেনদের মতে, চাচাজির এই নাচ আর স্টাইল বর্তমানের বিস্বাদ জীবনে এক চিলতে হাসির খোরাক জুগিয়েছে।

