লেটেস্ট নিউজ

বয়স নিয়ে কটাক্ষের মুখে আয়শা খান, নেতিবাচক মন্তব্যে থোড়াই কেয়ার অভিনেত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

জনপ্রিয় অভিনেত্রী আয়শা খান তাঁর বয়স নিয়ে প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী এই তারকা জানান, দীর্ঘাঙ্গী ও পরিণত শারীরিক গঠনের কারণে অনেকেই তাঁর প্রকৃত বয়স বিশ্বাস করতে চান না। ১৭ বছর বয়স থেকেই তাঁকে এই বিড়ম্বনা সইতে হচ্ছে। অনেকে মনে করেন, পর্দার অভিনেত্রীরা সাধারণত বয়স কমিয়ে বলেন, যা আয়শার ক্ষেত্রে নেতিবাচক মন্তব্যের কারণ হয়ে দাঁড়িয়েছে।

৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই অভিনেত্রী জানান, তাঁর অতিরিক্ত উচ্চতা ক্যারিয়ারেও বাধার সৃষ্টি করেছে। অনেক সময় নায়ক উচ্চতায় ছোট হওয়ায় কাজ হাতছাড়া হয়েছে তাঁর। ‘বিগ বস’ খ্যাত এই তারকা আক্ষেপ করে জানান, বয়ঃসন্ধির পর দ্রুত শারীরিক পরিবর্তনের কারণেই সাধারণ মানুষ তাঁকে বয়সের তুলনায় বেশি বয়স্ক বলে ভুল করেন। এটি তাঁর পেশাগত জীবনেও প্রভাব ফেলেছে।

তবে সমালোচনা বা ট্রল এখন আর আয়শাকে বিচলিত করে না। তিনি সাফ জানিয়েছেন, লোকে তাঁকে ২৫ বা ৩৫—যা-ই ভাবুক না কেন, তাতে তাঁর কিছু যায় আসে না। যতক্ষণ পেশাদার কাজ ও পারিশ্রমিক ঠিকঠাক পাচ্ছেন, ততক্ষণ বাইরের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তিনি। নিজের আত্মবিশ্বাস বজায় রেখেই কাজ করে যেতে চান এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *