লেটেস্ট নিউজ

বরানগরে প্রচারে গিয়ে ফের ‘চোর’ স্লোগানের মুখে সজল ঘোষ, এলাকায় উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ

শুক্রবার সকালে বরানগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শীতলা মাতা লেনে নির্বাচনী প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী সজল ঘোষ। দলীয় কর্মীদের নিয়ে ভোট চাইতে গেলে স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। ২০২৪ সালের উপনির্বাচনের পর ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাউন্সিলর অঞ্জন পাল অভিযোগ করেছেন যে, বিজেপি প্রার্থী প্রচারের সময় অশ্রাব্য ভাষা ব্যবহার করায় স্থানীয় মহিলারা প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতির অবনতি হলে বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সজল ঘোষ; তিনি বিষয়টিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন।

রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীদের প্রচারে গিয়ে জনরোষের মুখে পড়ার ঘটনা অস্বস্তি বাড়াচ্ছে গেরুয়া শিবিরের। সজল ঘোষের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরিও এদিন সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান। এই ধারাবাহিক বিক্ষোভের ঘটনায় শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *