বরিশালে ভোটের ত্রিমুখী লড়াই: জয়ের চাবিকাঠি কার হাতে? – এবেলা
এবেলা ডেস্কঃ
বরিশালের ছয়টি আসনে ভোটের সমীকরণ চরম জটিল হয়ে উঠেছে। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের বিশাল ভোটব্যাংক জয়-পরাজয়ের প্রধান নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। ধানের শীষের শক্ত ঘাঁটিতে এবার ভাগ বসাতে মরিয়া ইসলামী আন্দোলন ও জামায়াত। অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থী সামলানোই এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ।
প্রতীক বরাদ্দের পর প্রচারণায় সংঘাত ও পাল্টাপাল্টি হামলায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সংখ্যালঘু ও সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। শেষ পর্যন্ত মাঠের শক্ত লড়াই এবং কৌশলগত ভোট কোন দিকে যায়, সেটাই দেখার বিষয়।

