লেটেস্ট নিউজ

বসন্তের শুরুতেই উধাও হবে শীত, ঊর্ধ্বমুখী বঙ্গের পারদ

ফাল্গুনের শুরুতেই রাজ্যে শীতের আমেজ ফিকে হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা ক্রমশ বাড়বে। ২০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হলেও বাংলায় এর সরাসরি প্রভাব পড়বে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই; আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সাথে সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্তমানে শীতের দাপট ও কুয়াশা থাকলেও আগামী শনিবার থেকে সেখানেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। দার্জিলিং ও জলপাইগুড়ি-সহ উত্তরের জেলাগুলোতে ফেব্রুয়ারির শেষ নাগাদ শীতের আমেজ পুরোপুরি বিদায় নিতে পারে। পার্বত্য এবং সমতল উভয় অঞ্চলেই উত্তুরে হাওয়ার প্রভাব কমে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *