লেটেস্ট নিউজ

বসন্তের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ, সপ্তাহান্তে আরও বাড়বে গরম

বঙ্গে বসন্তের শুরুতেই পাল্লা দিয়ে বাড়ছে দিনের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহান্তেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলা গরম অনুভূত হলেও জেলাগুলিতে ভোর ও রাতে এখনও হালকা শীতের আমেজ বজায় রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে থাকলেও আকাশ পরিষ্কার ও শুষ্ক থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার দাপট বেশি থাকতে পারে। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে, যেখানে শিলিগুড়ি ও মালদহ সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *