বহরমপুরে রাম মন্দিরের ওয়েবসাইট উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের বহরমপুরে প্রস্তাবিত রাম মন্দিরের আনুষ্ঠানিক ওয়েবসাইট উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ধর্মীয় ভাবাবেগ বজায় রেখে মন্দির নির্মাণের পূর্ণ অধিকার রয়েছে। বাবরি মসজিদ পুনর্নির্মাণের প্রসঙ্গের রেশ টেনে তিনি মন্দিরের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এই প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এর আগে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এই মন্দির নির্মাণ নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, মন্দিরের প্রয়োজনে যে কোনো ধরনের সাহায্য করতে তিনি প্রস্তুত। স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটে সুকান্ত মজুমদারের এই পদক্ষেপ এবং বিধায়কের প্রস্তাবিত সমর্থন ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। সুকান্ত মজুমদার এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মন্দিরের ভবিষ্যৎ পরিকল্পনা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছেন।

