লেটেস্ট নিউজ

বহিষ্কৃত থেকে প্রার্থী চাপড়ায় তৃণমূলের তুরুপের তাস জেবের শেখ – এবেলা

এবেলা ডেস্কঃ

নদীয়া জেলার চাপড়া বিধানসভা কেন্দ্রে এক সময়ের নির্দল প্রার্থী জেবের শেখকে টিকিট দিয়ে মাস্টারস্ট্রোক দিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, চাপড়ার তিনবারের বিধায়ক রুকবানুর রহমানকে পার্শ্ববর্তী পলাশীপাড়া কেন্দ্রে স্থানান্তরিত করেছে জোড়াফুল শিবির। মূলত অভ্যন্তরীণ কোন্দল মেটাতে এবং সংখ্যালঘু ভোট ব্যাংক নিশ্চিত করতেই শীর্ষ নেতৃত্বের এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল।

২০২১ সালে টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়াই করা জেবের শেখ পরবর্তীতে দলে ফেরেন। চব্বিশের লোকসভা নির্বাচনে তাঁর এলাকা থেকে বড় লিড পাওয়ায় দল এবার তাঁর ওপর আস্থা রেখেছে। প্রার্থী ঘোষণার পরেই ব্লক সভাপতি সুকদেব ব্রহ্মের সঙ্গে জেবের শেখের সাক্ষাৎ দীর্ঘদিনের বিবাদ মিটে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। জেবের নিজেও তাঁর অতীত ভুল স্বীকার করে উন্নয়নের অঙ্গীকার করেছেন।

পলাশীপাড়ায় অভিজ্ঞ মুখ হিসেবে রুকবানুর রহমানকে প্রার্থী করা তৃণমূলের রণকৌশলেরই অংশ। দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রুকবানুর দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জয়ের আশাপ্রকাশ করেছেন। দুই হেভিওয়েট নেতার এই আসন বদল নদীয়ার রাজনীতিতে তৃণমূলকে সুবিধাজনক অবস্থানে রাখবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *