লেটেস্ট নিউজ

বাঁকুড়ায় বিজেপি কর্মীর বাড়ি ভস্মীভূত: নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র? সরব শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঁকুড়ার ওন্দায় বিজেপি আইটি সেলের সমন্বয়ক তাপস বারিকের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বিজেপির ক্রমবর্ধমান শক্তি দেখে আতঙ্কিত শাসকদল তৃণমূল পরিকল্পিতভাবে এই প্রাণঘাতী হামলা চালিয়েছে।

শুভেন্দুর দাবি, পুলিশ তথ্য গোপন করে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করছে। ফরেনসিক তদন্তে দেরি এবং ত্রাণ না পাওয়ায় তিনি ক্ষোভ উগরে দেন। পাল্টা তৃণমূলের দাবি, আগুন লাগার প্রকৃত কারণ এখনও অস্পষ্ট, তাই ভিত্তিহীনভাবে দোষারোপ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *