বাংলাদেশি সন্দেহে বিহারে শ্রমিক নিগ্রহ! ফের রণক্ষেত্র বেলডাঙা, জাতীয় সড়ক অবরোধ – এবেলা
এবেলা ডেস্কঃ
বিহারে ফেরিওয়ালার কাজ করতে গিয়ে ‘বাংলাদেশি’ সন্দেহে বেলডাঙার মকদমপুরের বাসিন্দা আনিসুর রহমান ও তাঁর সঙ্গীরা নৃশংস হামলার শিকার হয়েছেন। শনিবার সকালে গুরুতর আহত আনিসুরকে হাসপাতালে নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নতুন করে চরম উত্তেজনা দেখা দেয়। প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়কের বড়ুয়া মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালায়।
ঝাড়খণ্ডে রহস্যজনকভাবে মৃত আরেক শ্রমিকের ঘটনা নিয়ে শুক্রবার থেকেই উত্তপ্ত ছিল বেলডাঙার সুজাপুর ও কুমারপুর এলাকা। সেই রেশ কাটতে না কাটতেই ভিনরাজ্যে ফের শ্রমিক নিগ্রহের ঘটনায় জনরোষ আছড়ে পড়ে রাজপথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে গোটা এলাকা থমথমে।

