লেটেস্ট নিউজ

বাংলাদেশের কাছে সিরিজ হারে বিধ্বস্ত পাকিস্তান, পিসিবি প্রধানকে কামরান আকমলের তীব্র কটাক্ষ – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর এবার বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে চরম বিপর্যয়ের মুখে পাকিস্তান ক্রিকেট। তৃতীয় ওয়ানডেতে ১১ রানে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রাক্তন পাক তারকা কামরান আকমল। ভারতের বিপক্ষে একটি ট্রফি বিতর্ককে উসকে দিয়ে নকভিকে বিঁধে আকমল প্রশ্ন তোলেন, এবার কি বিশ্বকাপটাও চুরি করে আনতে হবে?

আকমল দলের পারফরম্যান্সে চরম হতাশা প্রকাশ করে জানান, বর্তমান পাকিস্তান দলের ওপর তার বিন্দুমাত্র আস্থা নেই। এমনকি নেদারল্যান্ডসের মতো দলও এখন পাকিস্তানকে হারানোর সাহস পাবে বলে তিনি মন্তব্য করেন। প্রথম ম্যাচে মাত্র ১১৪ রানে অল আউট হওয়া এবং সিরিজ খোয়ানোর পর পাকিস্তান ক্রিকেটের মান তলানিতে ঠেকেছে বলে মনে করছেন এই প্রাক্তন ক্রিকেটার।

বিপর্যস্ত পাকিস্তান দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অবশ্য সতীর্থদের পাশেই দাঁড়িয়েছেন। হারের দায় স্বীকার করলেও তিনি তরুণ ক্রিকেটারদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলেও পাকিস্তান দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল, তবে শেষ পর্যন্ত সিরিজ বাঁচাতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছে গোটা দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *