লেটেস্ট নিউজ

বাংলাদেশে নির্বাচন: সীমান্ত বাণিজ্য স্তব্ধ, সীমান্তে কড়া পাহারায় বিএসএফ

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের কারণে টানা দু’দিন বন্ধ থাকছে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি বা সংঘাত এড়াতে দুই দেশের সরকারের সম্মতিতে বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে প্রতিদিন যাতায়াত করা শত শত ট্রাক সীমান্ত পার হতে না পারায় দুই দেশের বাণিজ্যে সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে।

সীমান্তবর্তী এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে এবং চলছে নিশ্ছিদ্র নজরদারি। স্থানীয় ব্যবসায়ীদের মতে, বাংলাদেশে একটি স্থায়ী সরকার গঠিত হলে দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে বাণিজ্য আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। আপাতত নির্বাচনের কারণে সীমান্ত সংলগ্ন দোকানপাটও বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিএসএফ কঠোর সর্তকতা বজায় রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *