বাংলাদেশে পৌষ পার্বণ পালনে মৌলবাদীদের ফতোয়া, তুঙ্গে আতঙ্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
দুই বাংলার ঐতিহ্যবাহী উৎসব মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ এবার মৌলবাদী নিশানায়। বাংলাদেশের ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে এই উৎসবকে ‘ইসলামে হারাম’ বলে ফতোয়া জারি করেছে কট্টরপন্থীরা। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে এই উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করে পোস্টার ও বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বাঙালির নবান্ন ও পিঠেপুলির এই উৎসব বন্ধের নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্র দেখছে ওয়াকিবহাল মহল। হাসিনা সরকারের পতনের পর থেকে হিন্দুদের ওপর অত্যাচার এবং সরস্বতী পুজোর ছুটি বাতিলের মতো ঘটনার পর এবার ধর্মীয় স্বাধীনতায় সরাসরি আঘাত এল। মৌলবাদীদের এই কট্টরপন্থী পদক্ষেপ আসলে বাঙালি সংস্কৃতিকে মুছে ফেলার এক গভীর চক্রান্ত বলে মনে করা হচ্ছে।

